বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে স্মরণকালের বৃহৎ জনসভায় বলেছেন, ‘দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। এরা দেশের নারী সমাজের ইজ্জত দিতে জানে না। তাদের নেতা মা-বোনদের সম্পর্কে অৎযন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এখন বলছেন এটা তার বক্তব্য না, হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞগণ যাচাই করে দেখেছেন, কোনো হ্যাক হয়নি।’
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এ লক্ষ্যে ১২ তারিখে আমাদের সকাল-সন্ধ্যা সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে।’ একটি দলের কর্মী-সমর্থকগণ জাল ব্যালট পেপার পকেটে করে নিয়ে তা বাক্সে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।
আরো পড়ুন , মাটির ব্যাংক ঘিরে আগামীর স্বপ্নের কথা বললেন ফখরুল
বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের নবিজির (স.) স্ৎরী বিবি খাদিজা (রা.) কর্মজীবী নারী ছিলেন। সেই নারীদের ঘরবন্দি করে রাখার কথা বলছেন একদল। কিন্তু মা-বোনদের ঘরবন্দি করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, কুমিল্লায় তাদের আরেক নেতা দলীয় কর্মীদের বলেছেন, ‘১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পরে জনগণ আপনাদের পা ধরবে।’ জনতার সামনে তারেক রহমান প্রশ্ন করেন, এরা কীভাবে দেশ চালাবে? এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার দলের সবাইকে বলছি, আগামী ১৩ তারিখ থেকে আপনারা জনগণের পা ধরবেন।
কারণ আমরা মনে করি জনগণই সব ক্ষমতার উৎস।’তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের আগে স্বৈরাচারী যেভাবে দেশের মানুষকে অপমান করত, সে ধারা বন্ধ হয়নি। আমরা দুঃখের সঙ্গে খেয়াল করলাম—একটি দল, যাদের জনগণ ভিন্ন নামে চেনে। সেই গুপ্ত সংগঠন নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে।’ তিনি বলেন, যে দলের নেতা দেশের মা-বোনদের অপমান করে, তাদের কষ্ট দেয়, তারা দেশ চালাবে কীভাবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে স্মরণকালের বৃহৎ জনসভায় বলেছেন, ‘দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। এরা দেশের নারী সমাজের ইজ্জত দিতে জানে না। তাদের নেতা মা-বোনদের সম্পর্কে অৎযন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এখন বলছেন এটা তার বক্তব্য না, হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞগণ যাচাই করে দেখেছেন, কোনো হ্যাক হয়নি।’
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এ লক্ষ্যে ১২ তারিখে আমাদের সকাল-সন্ধ্যা সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে।’ একটি দলের কর্মী-সমর্থকগণ জাল ব্যালট পেপার পকেটে করে নিয়ে তা বাক্সে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।
আরো পড়ুন , মাটির ব্যাংক ঘিরে আগামীর স্বপ্নের কথা বললেন ফখরুল

আপনার মতামত লিখুন