দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

গাইবান্ধা- ৩ আসনে এমপি প্রার্থীর বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা

গাইবান্ধা - ৩ আসনে এমপি প্রার্থীর বাইসাইকেলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরাতন বাইসাইকেলের কাঁধে তার নির্বাচনী প্রতীক ‘ঢেঁকি’ বহন করে হ্যান্ডমাইকে প্রচার-প্রচারণা ও জনসংযোগ এককভাবে চালিয়ে যাচ্ছেন এমপি প্রার্থী স্কুল শিক্ষক আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে লড়ছেন এ প্রার্থী।

সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে আজিজার রহমান। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সরেজমিন গিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যানবাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাধে বেঁধে বাইসাইকেল চালিয়ে জণসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন ভোটারের দ্বারে-দ্বারে। এ আসনের দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত একাই অনেক পথসভা করেছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নয়, এরআগেও জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

আজিজার রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাই পথসভা ও সাধারণ ভোটাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এভাবে প্রতিদিন হ্যান্ডমাইক গলায় ঝুলিয়ে আর বাইসাইকেল চালিয়ে মাইলের পর মাইল জনসংযোগের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

আজিজার রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।

আরও পড়ুন, সিরাজগঞ্জে নারী সমাবেশ - মিছিল করেছে জামায়াত

উল্লেখ্য; গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৬ ভোটকেন্দ্রে ৯৫৮ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

বিষয় : গাইবান্ধা বাইসাইকেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাইবান্ধা- ৩ আসনে এমপি প্রার্থীর বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরাতন বাইসাইকেলের কাঁধে তার নির্বাচনী প্রতীক ‘ঢেঁকি’ বহন করে হ্যান্ডমাইকে প্রচার-প্রচারণা ও জনসংযোগ এককভাবে চালিয়ে যাচ্ছেন এমপি প্রার্থী স্কুল শিক্ষক আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে লড়ছেন এ প্রার্থী।

সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে আজিজার রহমান। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সরেজমিন গিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যানবাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাধে বেঁধে বাইসাইকেল চালিয়ে জণসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন ভোটারের দ্বারে-দ্বারে। এ আসনের দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত একাই অনেক পথসভা করেছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নয়, এরআগেও জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

আজিজার রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাই পথসভা ও সাধারণ ভোটাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এভাবে প্রতিদিন হ্যান্ডমাইক গলায় ঝুলিয়ে আর বাইসাইকেল চালিয়ে মাইলের পর মাইল জনসংযোগের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

আজিজার রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।

আরও পড়ুন, সিরাজগঞ্জে নারী সমাবেশ - মিছিল করেছে জামায়াত

উল্লেখ্য; গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৬ ভোটকেন্দ্রে ৯৫৮ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত