দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটের প্রতি উৎসাহ দিলেন সায়মা ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মনে রাখবেন, আপনি শুধু একটি ভোট দিচ্ছেন না, আপনি বহন করছেন ৭১-এর উত্তরাধিকার এবং জুলাইয়ের চেতনা। (৩ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় মূখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, গণতন্ত্র সবচেয়ে ভালো কাজ করে তখনই, যখন ভোটাররা শুধু অনুভব নয়, তা নিয়ে ভাবেন। মনে রাখবেন, নির্বাচন শুধু পরবর্তী পাঁচ বছরের বিষয় নয়। এটি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং জেনে-বুঝে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট আপনার অধিকার। ভোট দেওয়ার আগে ভাবুন, ২০৪১ সালের বাংলাদেশ এবং তার পরের বাংলাদেশকে। ভাবুন এমন শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতির জন্য প্রস্তুত করবে।

আরো পড়ুন , নরসিংদীতে সংঘর্ষে রক্তক্ষয় গুলিতে প্রাণ হারাল স্কুলছাত্রী

তিনি বলেন, বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়ের কথা বলতে গেলে দুটি বিষয় সবার ঊর্ধ্বে উঠে আসে। একটি হলো ১৯৭১, যখন সাধারণ মানুষ, কৃষক, ছাত্র, শ্রমিক সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলেছিল আমরা ভয়ের নয়, স্বাধীনতার পথ বেছে নেব। আরেকটি হলো চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান। যখন এই দেশের তরুণরা আবারও ন্যায়বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের জন্য নিজেদের কণ্ঠ তুলে ধরেছিল। জুলাই আমাদের মনে করিয়ে দিয়েছে ১৯৭১-এর প্রতিরোধ, সাহস ও দায়িত্ববোধের চেতনা শেষ হয়ে যায়নি, তা আজও তরুণদের মধ্যেই জীবিত।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, এমন একটি প্রজন্ম তৈরি করুন, যারা প্রমাণ করবে ভিন্নমত থাকা সত্ত্বেও সামাজিক সম্প্রীতি নষ্ট না করেই রাজনীতি করা যায়। আপনারা কোনো ছোট গোষ্ঠী নন, আপনারাই এই দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ। তাই নীতি দেখে ভোট দিন, দৃষ্টিভঙ্গি দেখে ভোট দিন, দক্ষতা দেখে ভোট দিন। আপনার ভোট কোনো রাজনীতিবিদের প্রতি অনুগ্রহ নয়। এটি আপনার ভবিষ্যৎ, আপনার বাবা-মা এবং পরবর্তী প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার।

বিষয় : গণতান্ত্রিক উৎসাহ দৃষ্টিভঙ্গি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটের প্রতি উৎসাহ দিলেন সায়মা ফেরদৌস

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মনে রাখবেন, আপনি শুধু একটি ভোট দিচ্ছেন না, আপনি বহন করছেন ৭১-এর উত্তরাধিকার এবং জুলাইয়ের চেতনা। (৩ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় মূখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, গণতন্ত্র সবচেয়ে ভালো কাজ করে তখনই, যখন ভোটাররা শুধু অনুভব নয়, তা নিয়ে ভাবেন। মনে রাখবেন, নির্বাচন শুধু পরবর্তী পাঁচ বছরের বিষয় নয়। এটি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং জেনে-বুঝে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট আপনার অধিকার। ভোট দেওয়ার আগে ভাবুন, ২০৪১ সালের বাংলাদেশ এবং তার পরের বাংলাদেশকে। ভাবুন এমন শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতির জন্য প্রস্তুত করবে।

আরো পড়ুন , নরসিংদীতে সংঘর্ষে রক্তক্ষয় গুলিতে প্রাণ হারাল স্কুলছাত্রী

তিনি বলেন, বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়ের কথা বলতে গেলে দুটি বিষয় সবার ঊর্ধ্বে উঠে আসে। একটি হলো ১৯৭১, যখন সাধারণ মানুষ, কৃষক, ছাত্র, শ্রমিক সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলেছিল আমরা ভয়ের নয়, স্বাধীনতার পথ বেছে নেব। আরেকটি হলো চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান। যখন এই দেশের তরুণরা আবারও ন্যায়বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের জন্য নিজেদের কণ্ঠ তুলে ধরেছিল। জুলাই আমাদের মনে করিয়ে দিয়েছে ১৯৭১-এর প্রতিরোধ, সাহস ও দায়িত্ববোধের চেতনা শেষ হয়ে যায়নি, তা আজও তরুণদের মধ্যেই জীবিত।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, এমন একটি প্রজন্ম তৈরি করুন, যারা প্রমাণ করবে ভিন্নমত থাকা সত্ত্বেও সামাজিক সম্প্রীতি নষ্ট না করেই রাজনীতি করা যায়। আপনারা কোনো ছোট গোষ্ঠী নন, আপনারাই এই দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ। তাই নীতি দেখে ভোট দিন, দৃষ্টিভঙ্গি দেখে ভোট দিন, দক্ষতা দেখে ভোট দিন। আপনার ভোট কোনো রাজনীতিবিদের প্রতি অনুগ্রহ নয়। এটি আপনার ভবিষ্যৎ, আপনার বাবা-মা এবং পরবর্তী প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত