দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬

সামগ্রিক নিরাপত্তা নিয়ে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে তিনি শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে অবতরণ করেন। পরে তিনি শরীয়তপুর জেলা স্টেডিয়ামে সেনা সদস্যের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরবর্তীতে শরীয়তপুর সার্কিট হাউজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সেনাপ্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন, কুষ্টিয়া-১ আসনে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বিষয় : মতবিনিময় পরিদর্শন শরীয়তপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সামগ্রিক নিরাপত্তা নিয়ে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে তিনি শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে অবতরণ করেন। পরে তিনি শরীয়তপুর জেলা স্টেডিয়ামে সেনা সদস্যের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরবর্তীতে শরীয়তপুর সার্কিট হাউজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সেনাপ্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন, কুষ্টিয়া-১ আসনে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত