দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কোতোয়ালিতে সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

৩রা ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী কল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী যথাক্রমে- মীর রাশেদুল করিম, ইমতিয়াজ আহমেদ, অজয় বসু, মো. নূর উদ্দিন। 

আরও পড়ুন, মুকসুদপুরের জলিরপাড়ে গ্রামীণফোন কাস্টমার পয়েন্ট উদ্বোধন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ চক্রবর্তী ও সহকারী শিক্ষিকা নাছরিন সুলতানার যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মনোজ কুমার দে, সাধারণ সম্পাদক মো. ফয়েজুল আলম, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুপম শর্মা, বিদ্যালয়ের সদস্য যথাক্রমে- মো. আবুল কাশেম, দীপ্তা বড়ুয়া, মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মো. জসীম উদ্দিন, নিহার আসামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলি বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

বিষয় : বিদ্যালয় প্রতিযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের কোতোয়ালিতে সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

৩রা ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী কল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী যথাক্রমে- মীর রাশেদুল করিম, ইমতিয়াজ আহমেদ, অজয় বসু, মো. নূর উদ্দিন। 

আরও পড়ুন, মুকসুদপুরের জলিরপাড়ে গ্রামীণফোন কাস্টমার পয়েন্ট উদ্বোধন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ চক্রবর্তী ও সহকারী শিক্ষিকা নাছরিন সুলতানার যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মনোজ কুমার দে, সাধারণ সম্পাদক মো. ফয়েজুল আলম, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুপম শর্মা, বিদ্যালয়ের সদস্য যথাক্রমে- মো. আবুল কাশেম, দীপ্তা বড়ুয়া, মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মো. জসীম উদ্দিন, নিহার আসামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলি বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত