দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

শ্রীপুরে জমি চাষে বাধা ও কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমিতে হালচাষ করতে গিয়ে প্রতিপক্ষের বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আমির হোসেন (৪৫) নামের এক কৃষক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটে গত ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার লোহাগাছ গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাছ গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. আমির হোসেনের সঙ্গে একই এলাকার মোর্শেদা বেগম (৪০) ও আয়না বিবি (৬৫)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আমির হোসেন নিজ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করলে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে তাকে বাধা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় বিবাদীরা আমির হোসেন ও ট্রাক্টর চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ট্রাক্টর ভাঙচুরের চেষ্টা করেন এবং জমি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। একপর্যায়ে তাকে সরাসরি খুন-জখমের হুমকি দিয়ে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী আমির হোসেন জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুনরায় জমিতে চাষাবাদ করতে গেলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তিনি। ঘটনার সময় স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এলাকাবাসী জানান, আমির হোসেন প্রায় ৩০ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। হঠাৎ করে রিয়াজুদ্দিনের ছেলে আরিফ সরকার, যিনি পুলিশের চাকরিতে নিয়োজিত, প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের চাকরির দাপট দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

আরও পড়ুন, তাড়াশে প্রাচীন শিব মন্দিরের জায়গা দখলের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমরা আরিফ সরকারের অত্যাচারে অতিষ্ঠ। জমিসহ নানা অজুহাতে আমাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি প্রায়ই বলেন—‘আমি পুলিশের চাকরি করি, আমার বিরুদ্ধে কিছুই করতে পারবি না।’ আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।” এ বিষয়ে শ্রীপুর থানার এসআই শাফায়াত ওসমান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে জমিতে চাষাবাদে বাধা দেওয়ার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : অভিযোগ শ্রীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীপুরে জমি চাষে বাধা ও কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত