দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

মুকসুদপুরে দাঁড়িপাল্লা মার্কায় ভোটের ডাক, গণসংযোগে মুখর জলিরপাড় ইউপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা মুকসুদপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। ১লা ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে উপজেলার জলিরপাড় এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে এলাকাজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

গণসংযোগ শেষে কলিগ্রাম বেবির বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর জলিরপাড় ইউনিয়ন সভাপতি ফকির মিরাজ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। জনগণ এবার যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেবে।”

আরও পড়ুন, গাইবান্ধা-৩: ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পথসভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইমরান সরদার, সেক্রেটারি প্রফেসর নজিবুর রহমান মোল্যা, সর্বদলীয় ঐক্য জোটের আহ্বায়ক মনিরুজ্জামান, কাঁশালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহামুদ মিয়া, সেক্রেটারি মাওলানা আবু নোমান মিয়া, জলিরপাড় ইউনিয়ন জামায়াতের খ্রিস্টান শাখার সভাপতি তোতন তালুকদার, হিন্দু শাখার সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, গণমানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিষয় : গণসংযোগ মুকসুদপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুকসুদপুরে দাঁড়িপাল্লা মার্কায় ভোটের ডাক, গণসংযোগে মুখর জলিরপাড় ইউপি

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা মুকসুদপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। ১লা ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে উপজেলার জলিরপাড় এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে এলাকাজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

গণসংযোগ শেষে কলিগ্রাম বেবির বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর জলিরপাড় ইউনিয়ন সভাপতি ফকির মিরাজ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। জনগণ এবার যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেবে।”

আরও পড়ুন, গাইবান্ধা-৩: ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পথসভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইমরান সরদার, সেক্রেটারি প্রফেসর নজিবুর রহমান মোল্যা, সর্বদলীয় ঐক্য জোটের আহ্বায়ক মনিরুজ্জামান, কাঁশালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহামুদ মিয়া, সেক্রেটারি মাওলানা আবু নোমান মিয়া, জলিরপাড় ইউনিয়ন জামায়াতের খ্রিস্টান শাখার সভাপতি তোতন তালুকদার, হিন্দু শাখার সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, গণমানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত