দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

রূপনগরজুড়ে আতঙ্কের অবসান? পুলিশের অভিযানে ৮ জন আটক

রাজধানীর মিরপুর রূপনগর থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে একদিনের বিশেষ অভিযানে পৃথক পৃথক অপরাধে ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৬ , তারিখে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ "এর সরাসরি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানা এলাকার একাধিক স্পর্শকাতর স্থানে একযোগে অভিযান চালানো হয়। পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাওয়া গোপন তথ্য ও স্থানীয় অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা, অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মামুন মিয়া (২০), তাজওয়ার রাইয়ান (২৩), রিয়াজ আহাম্মেদ ওরফে লিমন মিয়া (২৫), মোঃ সুজন মিয়া (২৪), মোঃ মামুন (১৯), মোঃ ইয়া রাব্বিন সম্রাট ওরফে মোঃ রাব্বি (২১), মোঃ পলাশ মোল্লা (৪২) ও মোঃ জীবন মিয়া (২৫)।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত, আবার কেউ কেউ আইনশৃঙ্খলা বিনষ্ট, সন্দেহজনক চলাফেরা ও অপরাধ সংঘটনের প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় তাদের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,রূপনগর এলাকায় মাদক ও অপরাধের বিরুদ্ধে আমরা কোনো ছাড় দিচ্ছি না। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন, নির্বাচনকে কেন্দ্র করে গংগাচড়ায় যৌথ বাহিনীর বাড়তি সতর্কতা

তিনি আরও বলেন,এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিল। পুলিশের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত টহল ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, রূপনগর এলাকায় পুলিশের এমন ধারাবাহিক ও গোয়েন্দাভিত্তিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। তবে অপরাধ সম্পূর্ণ নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নাগরিক সহযোগিতাও জরুরি।

বিষয় : অভিযান আটক রূপনগর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রূপনগরজুড়ে আতঙ্কের অবসান? পুলিশের অভিযানে ৮ জন আটক

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত