ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
(১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আজকের জনসভায় তারেক রহমান বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দলীয় নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে।
আরো পড়ুন , নির্বাচনে জিতলে পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই এগোব : তুলি
খুলনার জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ইস্যু, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস-সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে আশা করছে জেলা বিএনপি।যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি দলীয় চেয়ারম্যানের কাছে তুলে ধরা হবে।
বিষয় : খুলনা সফর বিএনপি চেয়ারম্যান

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
(১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আজকের জনসভায় তারেক রহমান বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দলীয় নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে।
আরো পড়ুন , নির্বাচনে জিতলে পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই এগোব : তুলি

আপনার মতামত লিখুন