দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার আওতাভুক্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলার চারটি আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩ হাজার ৪১০টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৪৩০টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যমতে, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সবচেয়ে বেশি ৬০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এছাড়া সাতক্ষীরা-১ আসনে ৫০টি, সাতক্ষীরা-৩ আসনে ৪০টি এবং সাতক্ষীরা-৪ আসনে ২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে শুধু নিরাপত্তার বিষয় নয়, ভৌগোলিক অবস্থান ও কেন্দ্রের অবকাঠামোগত অবস্থাও বিবেচনায় নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা কার্যক্রম।

আরও পড়ুন, নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৬ টি ককটেল উদ্ধার

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। এই দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাসহ সংশ্লিষ্ট তিনটি জেলার ২১টি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। 

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উপজেলাভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন নির্বাচনী এলাকায় ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিষয় : সাতক্ষীরা ক্যামেরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার আওতাভুক্ত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত