দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে এক যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বেলাল হোসেন (২৮) নামের এক যুবককে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে বেলাল হোসেনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত বেলাল হোসেন সরকারি অনুমোদন ছাড়া নদী ও আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন করছিলেন, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, ুঅবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদীভাঙন, কৃষিজমি নষ্টসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, কাউকে আইনের বাইরে গিয়ে প্রাকৃতিক সম্পদ লুটের সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন, ১১ বছরের শিশুর ধর্ষণ মামা ভাগ্নেকে গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দারা জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। প্রশাসনের এ ধরনের অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

বিষয় : বান্দরবান লামা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে এক যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বেলাল হোসেন (২৮) নামের এক যুবককে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে বেলাল হোসেনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত বেলাল হোসেন সরকারি অনুমোদন ছাড়া নদী ও আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন করছিলেন, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, ুঅবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদীভাঙন, কৃষিজমি নষ্টসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, কাউকে আইনের বাইরে গিয়ে প্রাকৃতিক সম্পদ লুটের সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন, ১১ বছরের শিশুর ধর্ষণ মামা ভাগ্নেকে গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দারা জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। প্রশাসনের এ ধরনের অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত