দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

চরমোনাই পিরের অভিযোগ: ইনসাফ বাস্তবায়নে বিদেশি মদদ চাইছে জামায়াত

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? একটা দল নেমেছে, দেখতে মনে হয় ফেরেশতা। আসলে ভেতরে শয়তানের বাসা। 

আরো পড়ুন , জোটের ভবিষ্যৎ নির্বাচনের পর পরিষ্কার হবে : নাহিদ

তারা গোপনে আমেরিকা আর ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”তিনি আরও বলেন, “জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃঞ্ষনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।

চরমোনাই পীর প্রশ্ন তুলে বলেন, “তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতি-আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি-আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত—এই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।”

বিষয় : ইসলামী জামায়াতে চরমোনাই পীর মুফতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চরমোনাই পিরের অভিযোগ: ইনসাফ বাস্তবায়নে বিদেশি মদদ চাইছে জামায়াত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? একটা দল নেমেছে, দেখতে মনে হয় ফেরেশতা। আসলে ভেতরে শয়তানের বাসা। 

আরো পড়ুন , জোটের ভবিষ্যৎ নির্বাচনের পর পরিষ্কার হবে : নাহিদ

তারা গোপনে আমেরিকা আর ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”তিনি আরও বলেন, “জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃঞ্ষনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।

চরমোনাই পীর প্রশ্ন তুলে বলেন, “তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতি-আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি-আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত—এই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত