দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ থাকবেই (বাধাদানকারী)। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।রোববার (১ ফেব্রয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। 

তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৮ বছর বয়সী ছেলেরা আছে, তার আগেরও আছে—যারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে।এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন , জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, ষড়যন্ত্রের ছায়া

পথসভায় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় যখন জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার দেন। উপহারটি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব, তিনি কান্নায় ভেঙে পড়েন। 

অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও। দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে ফখরুল বলেন, বিএনপি এমন একটি দল, যারা যা বলে তা বাস্তবে পালন করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। মায়েদের ও কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

বিষয় : নির্বাচন সুষ্ঠু তরুণ তরুণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ থাকবেই (বাধাদানকারী)। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।রোববার (১ ফেব্রয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। 

তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৮ বছর বয়সী ছেলেরা আছে, তার আগেরও আছে—যারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে।এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন , জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, ষড়যন্ত্রের ছায়া

পথসভায় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় যখন জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার দেন। উপহারটি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব, তিনি কান্নায় ভেঙে পড়েন। 

অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও। দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে ফখরুল বলেন, বিএনপি এমন একটি দল, যারা যা বলে তা বাস্তবে পালন করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। মায়েদের ও কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত