দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান

সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে যাচ্ছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন।এদিন সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

আরো পড়ুন , নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।  বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনার কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করে একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, তারেক রহমান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব’।

বিষয় : খুলনা সফর বিএনপি চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন।এদিন সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

আরো পড়ুন , নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।  বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনার কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করে একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, তারেক রহমান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব’।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত