দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ জামায়াতের নেতার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফেসবুকেও দুটি পৃথক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আরো্ পড়ুন , ভোটের উত্তাপে বিএনপির মিত্রদের অবস্থান খানিকটা দুর্বল

ফেসবুক স্ট্যাটাসে আমিরে জামায়াত তার বক্তব্যে নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন,তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র বা নৈতিকতার পাঠ নেব না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে ওঠা বাংলাদেশের মানুষ জানে কীভাবে সত্য-মিথ্যা যাচাই করতে হয়।দলের ভেতরে নারীদের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের ৪৩ শতাংশই নারী। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটিই আমাদের বাস্তবতা। তার মতে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামায়াত বদ্ধপরিকর। বিশেষ করে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, কর্মক্ষেত্রে সমান মজুরি এবং হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তিনি পুনরুল্লেখ করেন।

বিষয় : জনগণ প্রতিপক্ষ অপচেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ জামায়াতের নেতার

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফেসবুকেও দুটি পৃথক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আরো্ পড়ুন , ভোটের উত্তাপে বিএনপির মিত্রদের অবস্থান খানিকটা দুর্বল

ফেসবুক স্ট্যাটাসে আমিরে জামায়াত তার বক্তব্যে নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন,তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র বা নৈতিকতার পাঠ নেব না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে ওঠা বাংলাদেশের মানুষ জানে কীভাবে সত্য-মিথ্যা যাচাই করতে হয়।দলের ভেতরে নারীদের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের ৪৩ শতাংশই নারী। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটিই আমাদের বাস্তবতা। তার মতে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামায়াত বদ্ধপরিকর। বিশেষ করে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, কর্মক্ষেত্রে সমান মজুরি এবং হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তিনি পুনরুল্লেখ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত