অভিযোগের চক্র থেকে বের হয়ে এবার প্রতিশ্রুতির প্রচারে ব্যস্ত ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস দিলেন বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য সম্ভব সবকিছু করার আশ্বাস। অন্যদিকে জামায়াত জোটের প্রার্থী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি বিজয় হলে ঢাকা-৮ এ ইনসাফের রাজস্ব কায়েম করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল শুক্রবার এই দুই প্রার্থী ঢাকা-৮ সংসদীয় আসনের ভিন্ন ভিন্ন জায়গায় প্রচার চালান। গত কয়েক দিন নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে নানা সমালোচনা করে বিতর্কের মুখে পড়েছেন। সইতে হয়েছে প্রতিরোধ। অবশেষে তিনি সমালোচনা ছাড়াই নিজের নির্বাচনী প্রচার চালিয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা বধির হাইস্কুলে বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে, তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে যা যা করা প্রয়োজন, সবকিছু করা হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বধির জনগোষ্ঠী আয়োজিত এ সভায় প্রায় ২০০ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে মির্জা আব্বাসকে জানান বাক? ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা। এ সময় তাদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের যা করা দরকার, একজন মানুষ হিসেবে উপলব্ধি করে নির্বাচনের পরপরই আমরা সেই ব্যবস্থা শুরু করব, ইনশা আল্লাহ।
আরো পড়ুন , নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি : আসিফ মাহমুদ
মির্জা আব্বাস বলেন, তোমাদের দাবি-দাওয়াগুলো আমি দেখলাম। এই দাবি-দাওয়ার কাগজের কোনো প্রয়োজন নেই। যে দাবি তোমরা দিয়েছ, এতে তোমাদের হবে না। তোমাদের আরও অনেক অনেক প্রয়োজন আছে। যেগুলো তোমরা লিখতে পারনি। এ প্রয়োজনটা আমরা বুঝি। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের মধ্যে যদি এমন কেউ থাকে, চিকিৎসা করলে সমস্যার সমাধান হতে পারে, সেটি যদি সরকারিভাবে সম্ভব নাও হয়,
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই আসনে আমাদের মার্কা শাপলা কলি। সবাই দোয়া করবেন, যেন আমরা একটি সুন্দর ঢাকা-৮ গড়ে তুলতে পারি। যেখানে আর কোনো ভাই খুন হবে না, কোনো বোন নারী নির্যাতনের শিকার হবেন না।
ঢাকা-৮ আসনের এই প্রার্থী আরও বলেন, তারা একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চান। একটি বৈষম্যহীন এবং সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে চান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন