দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় জাতিকে সংযুক্ত করতে নতুন প্রকল্প : জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, তাদের রাজনৈতিক পরিকল্পনা সমাজের বিভিন্ন স্তরে সুস্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াকে সংযুক্ত করার ওপর কেন্দ্রিত।(৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে। বিভিন্ন জেলার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে যেতে পারে।”

হোটেল নাজ গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন , ২০ বছর পর আজ সিরাজগঞ্জ সফরে তারেক রহমান

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে। এছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।

জুবাইদা রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা সত্যিই শিশুস্বর্গের মতো। তাদের এমন পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অন্ধকার থেকে আলোয় এগিয়ে যেতে পারে।” তিনি সিএসএফ গ্লোবালের প্রশংসা করে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহা সৈনিক।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় জাতিকে সংযুক্ত করতে নতুন প্রকল্প : জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, তাদের রাজনৈতিক পরিকল্পনা সমাজের বিভিন্ন স্তরে সুস্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াকে সংযুক্ত করার ওপর কেন্দ্রিত।(৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে। বিভিন্ন জেলার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে যেতে পারে।”

হোটেল নাজ গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন , ২০ বছর পর আজ সিরাজগঞ্জ সফরে তারেক রহমান

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে। এছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।

জুবাইদা রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা সত্যিই শিশুস্বর্গের মতো। তাদের এমন পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অন্ধকার থেকে আলোয় এগিয়ে যেতে পারে।” তিনি সিএসএফ গ্লোবালের প্রশংসা করে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহা সৈনিক।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত