নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, ভোলার লালমোহনে নির্বাচনি প্রচারণাকালে পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের ওপর শুক্রবার হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী (উত্তর) ও হাতিয়া : ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় একত্রিত হন। ওই সময় ফেরি চালুর কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে পালটাপালটি স্লোগান দেয় স্থানীয় দুই পক্ষের স্থানীয় সমর্থকরা। একপর্যায়ে দুই পক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও উভয় পক্ষের নেতাকর্মীরা আবারও পালটাপালটি স্লোগান দিতে থাকেন। এ সময় কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন অনুষ্ঠানে আসা হাজারও উৎসুক মানুষ দিগ্বিদিক ছুটে আত্মরক্ষা করতে চেষ্টা করে। তবে তাৎক্ষণিক আহতের নাম-ঠিকানা জানা যায়নি।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ননচিরার ঘাটে ভেড়ার সাথে সাথে শাপলাকলির পক্ষে স্লোগান দিতে থাকে সমর্থকরা।
আরো পড়ুন , শ্রীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা
একপর্যায়ে ধানের শীষ সমর্থকদের পালটা শ্লোগান দিতে দেখা যায়। তখন ফেরির ক্রেডিট নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।
এদিকে সমর্থকদের ওপর হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দেন।
বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ-সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম গণমাধ্যম কর্মীদের বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বিষয় : সংঘর্ষ হাতিয়া বিএনপি ও এনসিপি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন