দৈনিক সংবাদ দিগন্ত

২৮ দিনে দেশে এলো ২.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে। 

তিনি আরও বলেন, চলতি মাসের ২৮ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯২০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ। এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আরও পড়ুন, আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিষয় : রেমিট্যান্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

২৮ দিনে দেশে এলো ২.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে। 

তিনি আরও বলেন, চলতি মাসের ২৮ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯২০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ। এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আরও পড়ুন, আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত