দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম, ডিআইজি, চট্টগ্রাম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটগ্রহণ পূর্ববর্তী ও পরবর্তী সময়ের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা গুজব প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

আরও পড়ুন, মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা বা নাশকতার চেষ্টা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : নির্বাচন সভা কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম, ডিআইজি, চট্টগ্রাম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটগ্রহণ পূর্ববর্তী ও পরবর্তী সময়ের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা গুজব প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

আরও পড়ুন, মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা বা নাশকতার চেষ্টা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত