দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার সার্বিক সহযোগিতায় শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ শরাফত হোসেন, সভাপতি, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া। এতে প্রধান সমন্বয়কের বক্তব্য দেন মোঃ আবু বকর, মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া।

বক্তব্যে মোঃ শরাফত হোসেন বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপে রয়েছেন। বিদ্যমান পে-স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনমান আরও সংকটের মুখে পড়বে। মুখ্য সমন্বয়ক মোঃ আবু বকর বলেন,সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি—সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি।

আরও পড়ুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামছে বিজিবি নিরাপত্তা পরিকল্পনায় প্রেস ব্রিফিং

এ সময় আরও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া এবং মোঃ সোলায়মান কবির, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া। বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি। পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের আহ্বান জানানো হয়।

বিষয় : কুষ্টিয়া মানববন্ধন পে-স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার সার্বিক সহযোগিতায় শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ শরাফত হোসেন, সভাপতি, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া। এতে প্রধান সমন্বয়কের বক্তব্য দেন মোঃ আবু বকর, মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া।

বক্তব্যে মোঃ শরাফত হোসেন বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপে রয়েছেন। বিদ্যমান পে-স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনমান আরও সংকটের মুখে পড়বে। মুখ্য সমন্বয়ক মোঃ আবু বকর বলেন,সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি—সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি।

আরও পড়ুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামছে বিজিবি নিরাপত্তা পরিকল্পনায় প্রেস ব্রিফিং

এ সময় আরও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া এবং মোঃ সোলায়মান কবির, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা, কুষ্টিয়া। বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি। পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের আহ্বান জানানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত