দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমান শান্তি আর নিরাপদের নতুন বাংলাদেশ গড়তে চান: আরিফুল হক

গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আরিফুল হকের নির্বাচনী সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অদৃশ্য চক্রান্ত ডাল-পালা মেলতে শুরু করছে। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে কয়েকটি রাজনৈতিক দল মরিয়া।  তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। দেশনায়ক তারেক রহমান মানুষের প্রত্যাশার শান্তির-নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে চান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও- ৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরিফুল হক বলেন, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার দ্রুত ব্যবস্থা করব। এই এলাকায় স্কুল-কলেজ, মাদ্রাসা, ক্লিনিক নেই। পর্যটন এলাকা সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। সিলেট মাজার জিয়ারতের পর মানুষ যেন জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ঘুরতে আসে। ব্যবসায়ীদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে ।  নার্সিং পেশায় উদ্বুদ্ধ করে তিনি বলেন, বর্তমান বিশ্বে নার্সিং পেশা কেবল একটি চাকরি নয়, এটি মানবিক সেবার এক অনন্য মাধ্যম।  দেশে এবং প্রবাসে এই পেশার গুরুত্ব ও সম্মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একসময় নার্সিং পেশাকে অবহেলার চোখে দেখা হলেও এখন এটি উচ্চ শিক্ষিত ও মেধাবীদের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে। 

তিনি বলেন, বিদেশে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের তরুণ-তরুণীরা সঠিক প্রশিক্ষণ ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ রয়েছে।  স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা এখন চিকিৎসকদের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। উন্নত দেশগুলোতে নার্সিংকে অন্যতম শীর্ষ ও ‘নোবেল’ পেশা হিসেবে গণ্য করা হয়। 

আরও পড়ুন, রাজধানীতে মাল্টিমিডিয়া নির্বাচনী বাসে প্রচারণা শুরু জামায়াতের

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো. দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

বিষয় : তারেক রহমান আরিফুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমান শান্তি আর নিরাপদের নতুন বাংলাদেশ গড়তে চান: আরিফুল হক

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত