দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে : মির্জা আব্বাস

বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া, যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার ২-৩ দিন লাগবে এমন প্রশ্নও তোলেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

আরো পড়ুন , হাসিনা দেশ ছাড়ার পর উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে : মির্জা ফখরুল

ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন।তিনি বলেন, একদল ছেলেপেলে এখন সকাল-দুপুর-সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।

পরে পরামর্শ দিয়ে ঢাকা-০৮ আসনের এই প্রার্থী বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটি বলো, আগামীতে কী করবে সেটি বলো। তুমি কোথা থেকে এসেছো আমার দেখার বিষয় না। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো, গুনাহ করো— এই কাজের দরকার তো নেই।

বিষয় : ব্যবসায়ী ইঞ্জিনিয়ারিং চেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে : মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া, যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার ২-৩ দিন লাগবে এমন প্রশ্নও তোলেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

আরো পড়ুন , হাসিনা দেশ ছাড়ার পর উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে : মির্জা ফখরুল

ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন।তিনি বলেন, একদল ছেলেপেলে এখন সকাল-দুপুর-সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।

পরে পরামর্শ দিয়ে ঢাকা-০৮ আসনের এই প্রার্থী বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটি বলো, আগামীতে কী করবে সেটি বলো। তুমি কোথা থেকে এসেছো আমার দেখার বিষয় না। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো, গুনাহ করো— এই কাজের দরকার তো নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত