দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ঐক্যের মধ্যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের পথ গড়ে তুলতে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের ত্যাগ নষ্ট হতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নিবার্চনী জনসভায় এসব কথা বলেন তিনি। এসময় তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টেরও রাজধানী। এই গার্মেন্ট শিল্প বাংলাদেশে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর মাধ্যমে তিনি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। 

আরো পড়ুন , দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ

তিনি আরও বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই গাজীপুরের মানুষের জনদুর্ভোগের অন্যতম সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের উপর ওভার ব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, জেলার প্রধান তিন নদী চিলাই, তুলাগ ও লবনদহ খাল দূষণে ভরাট হয়ে গেছে। এই তিন খাল খনন করা হবে। শ্রমিক অধ্যুষিত শ্রমিকদের অন্যতম আবাসন সমস্যা সমাধান করা হবে। শ্রমিকদের হেল্থ কার্ড দেওয়া হবে। যাতে ছোট খাট সমস্যা ঘরে বসেই দূর করা যায়।

বিষয় : গণতন্ত্র ঐতিহাসিক কাঙ্ক্ষিত ঐতিহাসিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঐক্যের মধ্যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের পথ গড়ে তুলতে : তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের ত্যাগ নষ্ট হতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নিবার্চনী জনসভায় এসব কথা বলেন তিনি। এসময় তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টেরও রাজধানী। এই গার্মেন্ট শিল্প বাংলাদেশে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর মাধ্যমে তিনি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। 

আরো পড়ুন , দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ

তিনি আরও বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই গাজীপুরের মানুষের জনদুর্ভোগের অন্যতম সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের উপর ওভার ব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, জেলার প্রধান তিন নদী চিলাই, তুলাগ ও লবনদহ খাল দূষণে ভরাট হয়ে গেছে। এই তিন খাল খনন করা হবে। শ্রমিক অধ্যুষিত শ্রমিকদের অন্যতম আবাসন সমস্যা সমাধান করা হবে। শ্রমিকদের হেল্থ কার্ড দেওয়া হবে। যাতে ছোট খাট সমস্যা ঘরে বসেই দূর করা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত