দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

একটি পক্ষ সংস্কার চায়, অন্যটি তা চায় না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে এখন স্পষ্টভাবে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ সংস্কার, বিচার ও দুর্নীতিমুক্ত আজাদির বাংলাদেশ গড়তে চায়, আর অন্যটি তা চায় না। তারা আধিপত্যবাদ গোলামির বাংলাদেশ বানাতে চায়। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজাদির পক্ষে, নাকি গোলামির পক্ষে। বাংলাদেশ নিয়ে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র হয়, সংসদে গিয়ে তা রুখে দাঁড়াতে হবে। 

সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

আরও পড়ুন, ৫৬ হাজার বর্গমাইলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত আমিরের

নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, কাউনিয়া উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, জামায়াত হারাগাছ পৌর শাখার সভাপতি আইনুল হক, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

বিষয় : নির্বাচন রংপুর এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একটি পক্ষ সংস্কার চায়, অন্যটি তা চায় না: আখতার হোসেন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে এখন স্পষ্টভাবে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ সংস্কার, বিচার ও দুর্নীতিমুক্ত আজাদির বাংলাদেশ গড়তে চায়, আর অন্যটি তা চায় না। তারা আধিপত্যবাদ গোলামির বাংলাদেশ বানাতে চায়। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজাদির পক্ষে, নাকি গোলামির পক্ষে। বাংলাদেশ নিয়ে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র হয়, সংসদে গিয়ে তা রুখে দাঁড়াতে হবে। 

সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

আরও পড়ুন, ৫৬ হাজার বর্গমাইলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত আমিরের

নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, কাউনিয়া উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, জামায়াত হারাগাছ পৌর শাখার সভাপতি আইনুল হক, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x