ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদে নতুনভাবে স্থলাভিষিক্ত হয়েছেন জনাব ফাতেমা ইসলাম। গত রবিবার (২৫ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ কার্যালয়ে স্বীয় কার্যভার গ্রহণ করেন। তার যোগদান উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম তাকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শামছুল আজম সহ পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব ফাতেমা ইসলাম ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন সদস্য।
আরও পড়ুন, সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী বাজারে ড্রেনের ময়লা পানিতে সয়লাব
সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি দীর্ঘ সময় ধরে পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নবনিযুক্ত এই কর্মকর্তার যোগদানে ফরিদপুর জেলা পুলিশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত এবং জনসেবামূলক হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
বিষয় : পুলিশ ফরিদপুর ফাতেমা ইসলাম

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদে নতুনভাবে স্থলাভিষিক্ত হয়েছেন জনাব ফাতেমা ইসলাম। গত রবিবার (২৫ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ কার্যালয়ে স্বীয় কার্যভার গ্রহণ করেন। তার যোগদান উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম তাকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শামছুল আজম সহ পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব ফাতেমা ইসলাম ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন সদস্য।
আরও পড়ুন, সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী বাজারে ড্রেনের ময়লা পানিতে সয়লাব
সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি দীর্ঘ সময় ধরে পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নবনিযুক্ত এই কর্মকর্তার যোগদানে ফরিদপুর জেলা পুলিশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত এবং জনসেবামূলক হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন