দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

শ্রীপুরে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মন্নি আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, মন্নি আক্তার (স্বামী: মো. রনি), সাং মাওনা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর—তার ননদ মনি আক্তার (২৮), স্বামী সুলাইমান, সাং হরিরামপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ-এর বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযুক্ত মনি আক্তার শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৭ মাস আগে বিশেষ প্রয়োজনের কথা বলে অভিযুক্ত মনি আক্তার ভুক্তভোগীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাওলাদ হিসেবে নেন। পরবর্তীতে শ্রীদিপ এনজিওর মাওনা শাখা থেকে আরও ১ লক্ষ টাকা ভুক্তভোগী মন্নি আক্তারের জামিনে উত্তোলন করে নেন অভিযুক্ত। তবে ঋণের ১২টি কিস্তির মধ্যে মাত্র ৪টি কিস্তি পরিশোধ করে বাকি কিস্তি বন্ধ করে দেন। এনজিও কর্তৃপক্ষ বকেয়া কিস্তির জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী টাকা চাইলে অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তের ঠিকানায় গেলে জানা যায়, তিনি পালিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।

আরও পড়ুন, শ্রীপুরে সরকারি খাদ্য গুদামের খালি বস্তা পাচারের সময় জনতার হাতে পিকআপ আটক

এ বিষয়ে অভিযুক্তের স্বামীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনিও ভুক্তভোগীকে হুমকি দিয়ে ফোন কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী মন্নি আক্তার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

বিষয় : গাজীপুর আত্মসাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীপুরে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মন্নি আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, মন্নি আক্তার (স্বামী: মো. রনি), সাং মাওনা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর—তার ননদ মনি আক্তার (২৮), স্বামী সুলাইমান, সাং হরিরামপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ-এর বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযুক্ত মনি আক্তার শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৭ মাস আগে বিশেষ প্রয়োজনের কথা বলে অভিযুক্ত মনি আক্তার ভুক্তভোগীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাওলাদ হিসেবে নেন। পরবর্তীতে শ্রীদিপ এনজিওর মাওনা শাখা থেকে আরও ১ লক্ষ টাকা ভুক্তভোগী মন্নি আক্তারের জামিনে উত্তোলন করে নেন অভিযুক্ত। তবে ঋণের ১২টি কিস্তির মধ্যে মাত্র ৪টি কিস্তি পরিশোধ করে বাকি কিস্তি বন্ধ করে দেন। এনজিও কর্তৃপক্ষ বকেয়া কিস্তির জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী টাকা চাইলে অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তের ঠিকানায় গেলে জানা যায়, তিনি পালিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।

আরও পড়ুন, শ্রীপুরে সরকারি খাদ্য গুদামের খালি বস্তা পাচারের সময় জনতার হাতে পিকআপ আটক

এ বিষয়ে অভিযুক্তের স্বামীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনিও ভুক্তভোগীকে হুমকি দিয়ে ফোন কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী মন্নি আক্তার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত