প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ
এম.মুনসুরুল ইসলাম মাসুম, , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ||
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে হাওলাদ ও এনজিও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মন্নি আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, মন্নি আক্তার (স্বামী: মো. রনি), সাং মাওনা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর—তার ননদ মনি আক্তার (২৮), স্বামী সুলাইমান, সাং হরিরামপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ-এর বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযুক্ত মনি আক্তার শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৭ মাস আগে বিশেষ প্রয়োজনের কথা বলে অভিযুক্ত মনি আক্তার ভুক্তভোগীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাওলাদ হিসেবে নেন। পরবর্তীতে শ্রীদিপ এনজিওর মাওনা শাখা থেকে আরও ১ লক্ষ টাকা ভুক্তভোগী মন্নি আক্তারের জামিনে উত্তোলন করে নেন অভিযুক্ত। তবে ঋণের ১২টি কিস্তির মধ্যে মাত্র ৪টি কিস্তি পরিশোধ করে বাকি কিস্তি বন্ধ করে দেন। এনজিও কর্তৃপক্ষ বকেয়া কিস্তির জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী টাকা চাইলে অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তের ঠিকানায় গেলে জানা যায়, তিনি পালিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।আরও পড়ুন, শ্রীপুরে সরকারি খাদ্য গুদামের খালি বস্তা পাচারের সময় জনতার হাতে পিকআপ আটকএ বিষয়ে অভিযুক্তের স্বামীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনিও ভুক্তভোগীকে হুমকি দিয়ে ফোন কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী মন্নি আক্তার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত