দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।

আরো পড়ুন , বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বকাপে খেলার ইঙ্গিত স্কটল্যান্ডের

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে।

 পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিষয় : বিশ্বকাপ টি-টোয়েন্টি বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।

আরো পড়ুন , বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বকাপে খেলার ইঙ্গিত স্কটল্যান্ডের

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে।

 পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত