দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের ভাড়া বাড়ি নিশ্চিত করতে সরকারি নির্দেশ

হজযাত্রীদের বাড়ি ভাড়া২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন

চলতি বছরের হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এখনও অনেক এজেন্সি চুক্তি করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না বলে সম্প্রতি সব লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন , আসন্ন জাতীয় নির্বাচন ঢাকা–৭ আসনে নিরাপত্তা প্রস্তুতি সভা

গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন যে এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে চিঠিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে উল্লেখ করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক।
 
ইতোমধ্যে সরকারি মাধ্যমের সব বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে তাদের সব হজযাত্রীর মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়ি ভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।এদিকে নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসনের ব্যবস্থা সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ পাবেন না বলেও সতর্ক করেন সৌদি কর্তৃপক্ষ।

বিষয় : হজযাত্রী এজেন্সি চুক্তি ২৮ জানুয়ারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের ভাড়া বাড়ি নিশ্চিত করতে সরকারি নির্দেশ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

চলতি বছরের হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এখনও অনেক এজেন্সি চুক্তি করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না বলে সম্প্রতি সব লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন , আসন্ন জাতীয় নির্বাচন ঢাকা–৭ আসনে নিরাপত্তা প্রস্তুতি সভা

গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন যে এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে চিঠিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে উল্লেখ করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক।
 
ইতোমধ্যে সরকারি মাধ্যমের সব বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে তাদের সব হজযাত্রীর মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়ি ভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।এদিকে নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসনের ব্যবস্থা সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ পাবেন না বলেও সতর্ক করেন সৌদি কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত