দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

আল-ফারুক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানের আল-ফারুক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফারুক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ আমিন উল্লাহ।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল বলেন, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। এক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আমিন উল্লাহ বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল-ফারুক ইনস্টিটিউট ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সমুন্নত রেখে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বিষয় : বান্দরবান প্রতিযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আল-ফারুক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের আল-ফারুক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফারুক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ আমিন উল্লাহ।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল বলেন, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। এক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আমিন উল্লাহ বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল-ফারুক ইনস্টিটিউট ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সমুন্নত রেখে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত