দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

অভিযানে গ্রেফতার ছাত্রলীগের নিষিদ্ধ ৫ সদস্য

ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমববার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী নতুনবাজার চরলক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে জনি শেখ (১৭), সাহাবুদ্দিন শেখের ছেলে তৌফিক আহম্মেদ তাহিম (১৭) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭)। 

আরো  পড়ুন , ভিডিও কলে প্রেমিকের সামনে তরুণীর আত্মহত্যা

থানা পুলিশ সূত্রে জানায়, দুপুর সোয়া বারোটায় নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য আদালতে তোলা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতে শুনানি শেষে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি শহিনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার মূহুর্তে তার আত্মীয় ও ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।     

তারা শ্লোগানে  বলেন-‘শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। স্লোগান দেওয়া অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি বলে জানা গেছে।

বিষয় : গ্রেফতার ছাত্রলীগ রাজবাড়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অভিযানে গ্রেফতার ছাত্রলীগের নিষিদ্ধ ৫ সদস্য

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমববার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী নতুনবাজার চরলক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে জনি শেখ (১৭), সাহাবুদ্দিন শেখের ছেলে তৌফিক আহম্মেদ তাহিম (১৭) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭)। 

আরো  পড়ুন , ভিডিও কলে প্রেমিকের সামনে তরুণীর আত্মহত্যা

থানা পুলিশ সূত্রে জানায়, দুপুর সোয়া বারোটায় নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য আদালতে তোলা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতে শুনানি শেষে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি শহিনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার মূহুর্তে তার আত্মীয় ও ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।     

তারা শ্লোগানে  বলেন-‘শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। স্লোগান দেওয়া অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত