দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রামুতে কাপড় ধোয়ায় পাথর ভেবে ১০ বছর বোমা ব্যবহার

কক্সবাজারের রামু উপজেলায় প্রায় ১০ বছর ধরে একটি বোমা সদৃশ বস্তুকে পাথর ভেবে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করে আসছিলেন স্থানীয়রা। সম্প্রতি বস্তুটির আকৃতি ও গঠন নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে সংরক্ষণে নেয়। ঘটনাটি ঘটে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।  শনিবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি নিরাপদ হেফাজতে নেয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অবিস্ফোরিত অথবা অকার্যকর বোমা হতে পারে। তিনি বলেন, বস্তুটির কার্যকারিতা এবং এর ভেতরে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এ কারণে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বোমাটি বর্তমানে একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে এবং পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি না হয়।

আরও পড়ুন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যের ঘোষণা ১১ দলীয় জোটের

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক দশক আগে পাশের একটি পুকুর থেকে বস্তুটি পাওয়া যায়। ভারী ও শক্ত হওয়ায় সেটিকে সাধারণ পাথর মনে করে পুকুরপাড়ে রেখে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন ধরে স্থানীয় নারী ও পুরুষরা সেখানে কাপড় ধোয়ার কাজে সেটি ব্যবহার করে আসছিলেন। রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, বস্তুটির আকৃতি ও গঠন দেখে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলেই মনে হচ্ছে। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই অঞ্চলে জাপানি বাহিনীর অবস্থান ছিল এবং সে সময় এখানে বিভিন্ন সামরিক অস্ত্র ও বোমা ব্যবহৃত হয়েছিল।

তিনি আরও বলেন, যদি পরীক্ষায় প্রমাণিত হয় যে বোমাটিতে কোনো বিস্ফোরক নেই, তাহলে এটি নিষ্ক্রিয় করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করা উচিত। এটি রামু এলাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে। তবে বিস্ফোরক থাকলে জননিরাপত্তার স্বার্থে অবশ্যই তা নিষ্ক্রিয় করতে হবে।

বিষয় : কক্সবাজার বোমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রামুতে কাপড় ধোয়ায় পাথর ভেবে ১০ বছর বোমা ব্যবহার

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত