জামালপুরে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে জামালপুর র্যাব- ১৪, সিপিসি-১ জামালপুর। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গেল রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব মাদক আটক করে র্যাব।
জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, শেরপুরের মোকসেদপুর হতে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ট্রাকে পরিবহনকৃত ৫০টি পাটের বস্তায় ১৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়।
আরও পড়ুন, মধ্যনগরে সেনাবাহিনীর অভিযান, দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার
জব্দকৃত মদ ও ট্রাকের আনুমানিক মুল্য ১ কোটি টাকার উপরে। এসময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। আটক আসামীদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন