দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বিদ্যালয়ে শিশুদের ব্যবহার করে ‘ধানের শীষ’স্লোগান ভিডিও ভাইরাল

বিদ‍্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান দেওয়া ভিডিও ভাইরাল

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ‍্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তীব ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন‍্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো  পড়ুন , ৯ বছরের শিশুর হত্যায় দায়ী প্রধান অভিযুক্ত গ্রেফতার

এবিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিলেল সাড়ে ৩টায় উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর নেতৃত্বে ছাত্রদলের বেশ কয়েকজন ছেলে এসে জোড় করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় স্লোগান দেয়।

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।

এবিষয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রোনাল ইনকুয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত‍্যতা যাচাই করে ব‍্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ধানের শীষ নির্বাচনী বিদ‍্যালয়ের শিশু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিদ্যালয়ে শিশুদের ব্যবহার করে ‘ধানের শীষ’স্লোগান ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ‍্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তীব ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন‍্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো  পড়ুন , ৯ বছরের শিশুর হত্যায় দায়ী প্রধান অভিযুক্ত গ্রেফতার

এবিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিলেল সাড়ে ৩টায় উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর নেতৃত্বে ছাত্রদলের বেশ কয়েকজন ছেলে এসে জোড় করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় স্লোগান দেয়।

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।

এবিষয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রোনাল ইনকুয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত‍্যতা যাচাই করে ব‍্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত