দৈনিক সংবাদ দিগন্ত

প্রবাসীদের জন্য নতুন বিধিনিষেধ কার্যকর করল সৌদি আরব

নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব

বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব। সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘নন-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা’ এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। খবর গালফ নিউজের।

নতুন ব্যবস্থার আওতায় নন-সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি প্রপার্টিজ’ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। এই প্ল্যাটফর্মে যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে।

এই বিধিমালা সৌদি আরবে বসবাসকারী বিদেশি, অনাবাসী বিদেশি, পাশাপাশি বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আবেদনকারীর অবস্থান ও পরিচয়ের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া ভিন্ন হবে এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও অনুমোদনের আওতায় তা পরিচালিত হবে।

আরো পড়ুন , ইন্দোনেশিয়ায় মিলল বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র, বয়স ৬৮ হাজার বছর

বৈধ ইকামা (আবাসন অনুমতিপত্র) থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই হবে এবং অনলাইনে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে। অন্যদিকে, সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের ক্ষেত্রে নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সেখান থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে, যা ব্যবহার করে তারা সৌদি প্রপার্টিজ প্ল্যাটফর্মে মালিকানা আবেদন চালিয়ে নিতে পারবেন।

যেসব বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান সৌদি আরবে সরাসরি উপস্থিত নয়, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি ইউনিফায়েড নম্বর (৭০০) সংগ্রহ করতে হবে, এরপর অনলাইনে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিধিমালার আওতায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে নন-সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকবে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হবে। রাজধানী রিয়াদ ও জেদ্দা, পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা আলাদা একটি বিধিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যা ভৌগোলিক জোনভিত্তিক হবে। এই নতুন কাঠামো ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ঘোষণা করা হতে পারে।

বিষয় : সৌদি নতুন বিধি বিদেশি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের জন্য নতুন বিধিনিষেধ কার্যকর করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x