দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

মিরপুরে বিকেল ৬টায় ট্রফি উন্মোচন ও ফাইনাল লড়াই

বিপিএল ফাইনাল আজ সন্ধ্যা ৬টায়

বিপিএলের পর্দা নামছে আজ শুক্রবার। সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে মাঠেই উন্মোচন করা হবে নতুন বিপিএল ট্রফি।২৫ লাখ টাকা খরচে তৈরি এই ট্রফি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। ফাইনালের আগে ট্রফি জনসমক্ষে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বিকেল সাড়ে ৪টায় মাঠে ট্রফি উন্মোচন করা হবে।

এই আয়োজনে থাকছে বড় চমক। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও সাবেক নারী দলের অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন। তবে ফাইনালে আলাদা কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না। শুধু আতশবাজি আর লেজার শো থাকবে।

আরও পড়ুন, সিলেটকে পরাজিত করে ফাইনালে রাজশাহী

চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এর আগে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়েছিল। আজ এই দুই দল শিরোপার লড়াইয়ে নামছে।

বিষয় : বিপিএল স্টেডিয়াম ট্রফি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিরপুরে বিকেল ৬টায় ট্রফি উন্মোচন ও ফাইনাল লড়াই

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিপিএলের পর্দা নামছে আজ শুক্রবার। সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে মাঠেই উন্মোচন করা হবে নতুন বিপিএল ট্রফি।২৫ লাখ টাকা খরচে তৈরি এই ট্রফি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। ফাইনালের আগে ট্রফি জনসমক্ষে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বিকেল সাড়ে ৪টায় মাঠে ট্রফি উন্মোচন করা হবে।

এই আয়োজনে থাকছে বড় চমক। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও সাবেক নারী দলের অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন। তবে ফাইনালে আলাদা কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না। শুধু আতশবাজি আর লেজার শো থাকবে।

আরও পড়ুন, সিলেটকে পরাজিত করে ফাইনালে রাজশাহী

চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এর আগে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়েছিল। আজ এই দুই দল শিরোপার লড়াইয়ে নামছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত