দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষার ফুল

মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষার ফুল
বগুড়ার দুপচাচিয়ায় সরিষার ফুলের সমারোহে কৃষকের স্বপ্ন

শীতের শুরুর দিকে, যখন প্রকৃতি তার রূপ বদলায়, তখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের ফসলের মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ চোখে পড়ে। সরিষা ফুলের হলুদ রঙের ছটা গ্রামাঞ্চলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে, সেসব জায়গায় শীত আসার সঙ্গে সঙ্গে এক নতুন শোভা নিয়ে উপস্থিত হয়। মাঠজুড়ে সরিষার ফুলের সমারোহ যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে, যা অনুপ্রেরণা দেয় কবিদেরও। সরিষা ফুল নিয়ে কবিদের হাজারও কবিতা রয়েছে, যেখানে তারা এই ফুলের সৌন্দর্য এবং এর সাথে সম্পর্কিত প্রকৃতির রূপের নানা দিক তুলে ধরেছেন। 

শীত মৌসুম আসতেই  প্রকৃতিপ্রেমীরা একেবারে ডুবে যান সরিষা ফুলের সৌন্দর্যে। সরিষা ফুলের সমারোহ যেন প্রকৃতির এক মায়াবী রূপে পরিণত হয়। গ্রামাঞ্চলে ফসলের মাঠে এই হলুদ ফুলের বিস্তার শুধু মানুষের চোখকে মুগ্ধ করে না, বরং মানুষের মনের গভীরে এক শান্তির অনুভূতি ছড়িয়ে দেয়। শীতের হাওয়া, সরিষার রঙিন সমারোহ, আর মাঠে জুড়ে বিস্তৃত সবুজ প্রকৃতি মিলিয়ে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়। এমনই দৃশ্য চোখে পড়ে বগুড়ার দুপচাচিয়া উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে। দিগন্ত জোড়া ফসলের মাঠে সবে মাত্র উঁকি দিচ্ছে সদ্য ফোটা সরিষা গাছের হলুদ বর্ণের ফুল। আর এই সরিষা ফুলের সঙ্গেই যেন মিশে আছে হাজারও কৃষকের রঙিন স্বপ্ন। চলতি রবি মৌসুমে সরিষা চাষে লাভের স্বপ্নে বিভোর উপজেলার কয়েক হাজার কৃষক। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এ উপজেলার ৬টি ইউনিয়নে বারি-১৪, বারি-১৫, বারি ১৭, বারি ১৮ সহ বিভিন্ন জাতের প্রায় ৩ হাজার ৪শ ৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষার চাষ করা হয়েছে। উন্নত জাত ও দেশীয় জাতের সরিষার বীজ বপন করছেন কৃষকরা। তবে প্রচলিত দেশি সরিষার চেয়ে উন্নত জাতের বারি-১৪ ও বারি-১৫ ফলন বেশি হওয়ায় এ দুই জাতের সরিষা চাষে বেশি আগ্রহী বলে জানান কৃষকরা।

আরও পড়ুন, কক্সবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের নুরুল ইসলাম জানান, এই এলাকায় সরিষার চাষ বেশ ভালোই হয়। এই সরিষা ফুলের দৃশ্য দেখতে শহর থেকে অনেক প্রকৃতিপ্রেমী আসেন। আমি এ বছর ২ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি। এখন পর্যন্ত গাছের অবস্থা অনেক ভালো দেখা যাচ্ছে। যদি আবহাওয়া অনুকলে থাকে, তাহলে ভালো ফলনের আশা করছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ  সাইফুল আবেদীন বলেন, এ উপজেলায় ৩ হাজার ৪শ ৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। 

বিষয় : সরিষা শোভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষার ফুল

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত