দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণ

বিশ্বকাপে শুরু থেকেই বাধায় পড়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরু থেকেই বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ। লাল–সবুজদের প্রথম ম্যাচে টানা তিন দফা বৃষ্টি বাগড়া দেয়। শেষ দফার বৃষ্টির পর হাতের মুঠোয় থাকা ম্যাচটি শেষ পর্যন্ত  চলে যায় ভারতের দখলে। তাই বুলাওয়েতে আজকের দ্বিতীয় ম্যাচটি জিতে ঘুরে দাঁড়ানো ছিল আজিজুল হাকিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু ভাগ্য আবারও সহায় হয়নি। বুলাওয়ের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এতে সুপার সিক্সে পা রাখতে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়াও যদি-কিন্তুর জন্য অপেক্ষা করতে হবে তাদের।

আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে তিন। তবে পরবর্তী ২৪ তারিখে নিউ জিল্যান্ড ও ভারত ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে দেশের যুবাদের। এ ম্যাচে কিউইরা জিতলে গ্রুপ থেকে ভারত ও নিউ জিল্যান্ড যাবে সুপার সিক্সে। আর যদি ভারত জেতে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারায় তবে ভারতের সঙ্গী হবে প্রতিবেশি দেশ। 

আরো পড়ুন , জেসুসের জোড়া গোলে আর্সেনালের নতুন অধ্যায়

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউ জিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা।

পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

বিষয় : চ্যালেঞ্জ বিশ্বকাপ বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরু থেকেই বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ। লাল–সবুজদের প্রথম ম্যাচে টানা তিন দফা বৃষ্টি বাগড়া দেয়। শেষ দফার বৃষ্টির পর হাতের মুঠোয় থাকা ম্যাচটি শেষ পর্যন্ত  চলে যায় ভারতের দখলে। তাই বুলাওয়েতে আজকের দ্বিতীয় ম্যাচটি জিতে ঘুরে দাঁড়ানো ছিল আজিজুল হাকিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু ভাগ্য আবারও সহায় হয়নি। বুলাওয়ের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এতে সুপার সিক্সে পা রাখতে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়াও যদি-কিন্তুর জন্য অপেক্ষা করতে হবে তাদের।

আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে তিন। তবে পরবর্তী ২৪ তারিখে নিউ জিল্যান্ড ও ভারত ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে দেশের যুবাদের। এ ম্যাচে কিউইরা জিতলে গ্রুপ থেকে ভারত ও নিউ জিল্যান্ড যাবে সুপার সিক্সে। আর যদি ভারত জেতে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারায় তবে ভারতের সঙ্গী হবে প্রতিবেশি দেশ। 

আরো পড়ুন , জেসুসের জোড়া গোলে আর্সেনালের নতুন অধ্যায়

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউ জিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা।

পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত