দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

আইনের জালে রূপনগরের অপরাধীরা, বিশেষ অভিযানে ৯ জন আটক

আইনের জালে রূপনগরের অপরাধীরা

রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে টানা বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ , মনজুরুল হাসান মাসুদ এর সরাসরি নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ স্থানে এই, বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আদালত কর্তৃক জারিকৃত জিআর ওয়ারেন্ট (প্রসেস নং - ২৯২/২৬) অনুযায়ী শাওন (১৯) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া একই অভিযানে রূপনগর থানা এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মিরাজ (২৬), মোঃ ইয়াছিন (২৫), মোঃ বিল্লাল (২৯), মোঃ নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা এর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসির কঠোর বার্তা এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন, রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না  । এবং    ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন, শব্দ দূষণ ও অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

তিনি আরও বলেন,জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীরা যতই কৌশলী হোক, তাদের আইনের হাত থেকে রেহাই নেই। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বিষয় : অভিযান রূপনগর আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আইনের জালে রূপনগরের অপরাধীরা, বিশেষ অভিযানে ৯ জন আটক

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে টানা বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ , মনজুরুল হাসান মাসুদ এর সরাসরি নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ স্থানে এই, বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আদালত কর্তৃক জারিকৃত জিআর ওয়ারেন্ট (প্রসেস নং - ২৯২/২৬) অনুযায়ী শাওন (১৯) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া একই অভিযানে রূপনগর থানা এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মিরাজ (২৬), মোঃ ইয়াছিন (২৫), মোঃ বিল্লাল (২৯), মোঃ নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা এর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসির কঠোর বার্তা এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন, রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না  । এবং    ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন, শব্দ দূষণ ও অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

তিনি আরও বলেন,জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীরা যতই কৌশলী হোক, তাদের আইনের হাত থেকে রেহাই নেই। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত