দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, এক সন্তানের জননী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশন করছেন এক সন্তানের জননী। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাসিন্দা মোছা: ফারজানা আক্তার পাপিয়া (২০) একই এলাকার রাকিব (২২)-এর সঙ্গে একটি ফ্যাক্টরিতে চাকরি করার সময় পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ফারজানার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন রাকিব। বিষয়টি জানাজানি হলে ফারজানার পরিবার রাকিবের অভিভাবকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একপর্যায়ে রাকিব ভুক্তভোগীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ফারজানা আক্তার পাপিয়া গত ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে গিয়ে অবস্থান নেন। অভিযোগে আরও বলা হয়, বর্তমানে রাকিব বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছেন, যা ভুক্তভোগীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন, কিরণকে সতর্ক করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে: জেলা রেজিস্টার

ভুক্তভোগীর বাবা মো: মাইন উদ্দিন শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : শ্রীপুর অনশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, এক সন্তানের জননী

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশন করছেন এক সন্তানের জননী। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাসিন্দা মোছা: ফারজানা আক্তার পাপিয়া (২০) একই এলাকার রাকিব (২২)-এর সঙ্গে একটি ফ্যাক্টরিতে চাকরি করার সময় পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ফারজানার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন রাকিব। বিষয়টি জানাজানি হলে ফারজানার পরিবার রাকিবের অভিভাবকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একপর্যায়ে রাকিব ভুক্তভোগীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ফারজানা আক্তার পাপিয়া গত ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে গিয়ে অবস্থান নেন। অভিযোগে আরও বলা হয়, বর্তমানে রাকিব বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছেন, যা ভুক্তভোগীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন, কিরণকে সতর্ক করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে: জেলা রেজিস্টার

ভুক্তভোগীর বাবা মো: মাইন উদ্দিন শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত