গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করলে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও স্লোগান অব্যাহত থাকায় প্রধান অতিথি ড. আসিফ নজরুল তাঁর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ফলে সভার কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
আরও পড়ুন, চট্টগ্রামে আলোচিত আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিচার শুরু
আয়োজকরা জানান, এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভায় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন