দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সোসিয়েদাদের কাছে হেরে ১১ ম্যাচের জয়রথ থামলো বার্সা

২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। বৃষ্টিভেজা রিয়ালে আরেনায় এই হারে থেমে গেছে কাতালানদের টানা ১১ ম্যাচের জয়যাত্রা। ফলে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনার লিড নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।

লেভান্তেকে হারিয়ে চাপ বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই প্রেক্ষাপটে মাঠে নামে বার্সা। ম্যাচে চারবার পোস্টে বল লাগায় তারা, বাতিল হয় দুটি গোলও। যা হতাশা আরও বাড়িয়ে দেয়।

নতুন মার্কিন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে রিয়াল সোসিয়েদাদ টানা চার ম্যাচ অপরাজিত থাকল। শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখলেও স্বাগতিকরা জয় ধরে রাখতে সক্ষম হয়।

আরো পড়ুন , আজ চূড়ান্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। মাত্র ৩০ সেকেন্ডে মিকেল ওইয়ারসাবালের গোল অফসাইডে বাতিল হয়। অপর প্রান্তে ফেরমিন লোপেজের দূরপাল্লার গোলও দানি ওলমোর ফাউলের কারণে স্বীকৃতি পায়নি।

ডান দিক দিয়ে লামিন ইয়ামাল বারবার আক্রমণ শানালেও ভাগ্য সহায় হয়নি। একাধিক সুযোগ নষ্ট হয়, বাতিল হয় তার একটি গোলও। খেলার ধারার বিপরীতে প্রথম গোল পায় সোসিয়েদাদ। গনসালো গুয়েদেসের ক্রসে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ওইয়ারসাবাল।

বিরতির ঠিক আগে ইয়ামালের ওপর ফাউলে পেনাল্টি পেলেও ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্তে তা বাতিল হয়।দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় বার্সেলোনা। গোলরক্ষক অ্যালেক্স রেমিরো একের পর এক সেভ করে দলকে বাঁচান। পোস্ট ও ক্রসবারে লেগে ফেরে একাধিক শট।

বিষয় : ম্যাচ বার্সা সোসিয়েদা ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোসিয়েদাদের কাছে হেরে ১১ ম্যাচের জয়রথ থামলো বার্সা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। বৃষ্টিভেজা রিয়ালে আরেনায় এই হারে থেমে গেছে কাতালানদের টানা ১১ ম্যাচের জয়যাত্রা। ফলে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনার লিড নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।

লেভান্তেকে হারিয়ে চাপ বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই প্রেক্ষাপটে মাঠে নামে বার্সা। ম্যাচে চারবার পোস্টে বল লাগায় তারা, বাতিল হয় দুটি গোলও। যা হতাশা আরও বাড়িয়ে দেয়।

নতুন মার্কিন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে রিয়াল সোসিয়েদাদ টানা চার ম্যাচ অপরাজিত থাকল। শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখলেও স্বাগতিকরা জয় ধরে রাখতে সক্ষম হয়।

আরো পড়ুন , আজ চূড়ান্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। মাত্র ৩০ সেকেন্ডে মিকেল ওইয়ারসাবালের গোল অফসাইডে বাতিল হয়। অপর প্রান্তে ফেরমিন লোপেজের দূরপাল্লার গোলও দানি ওলমোর ফাউলের কারণে স্বীকৃতি পায়নি।

ডান দিক দিয়ে লামিন ইয়ামাল বারবার আক্রমণ শানালেও ভাগ্য সহায় হয়নি। একাধিক সুযোগ নষ্ট হয়, বাতিল হয় তার একটি গোলও। খেলার ধারার বিপরীতে প্রথম গোল পায় সোসিয়েদাদ। গনসালো গুয়েদেসের ক্রসে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ওইয়ারসাবাল।

বিরতির ঠিক আগে ইয়ামালের ওপর ফাউলে পেনাল্টি পেলেও ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্তে তা বাতিল হয়।দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় বার্সেলোনা। গোলরক্ষক অ্যালেক্স রেমিরো একের পর এক সেভ করে দলকে বাঁচান। পোস্ট ও ক্রসবারে লেগে ফেরে একাধিক শট।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত