দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

আজ চূড়ান্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ।

আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি। জানা গেছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি।

আরও পড়ুন, ইনজুরি ও আর্থিক সংকটে থাকা ক্রিকেটার কাজী অনিকের পাশে তারেক রহমান

অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে। বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি।

আর র‍্যাংকিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে না কি ভারতেই খেলতে হবে অথবা অন্য কোনো সিদ্ধান্ত আসবে, সবই জানা যাবে আগামী বুধবারের মধ্যে।

বিষয় : বিশ্বকাপ টি-টোয়েন্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ চূড়ান্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ।

আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি। জানা গেছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি।

আরও পড়ুন, ইনজুরি ও আর্থিক সংকটে থাকা ক্রিকেটার কাজী অনিকের পাশে তারেক রহমান

অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে। বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি।

আর র‍্যাংকিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে না কি ভারতেই খেলতে হবে অথবা অন্য কোনো সিদ্ধান্ত আসবে, সবই জানা যাবে আগামী বুধবারের মধ্যে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত