দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

সামান্য কথাকাটাকাটিতে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়ার জেরে জগত এক ব্যক্তি মারা গেছেন

নরসিংদীর বেলাব উপজেলায় দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়ার জেরে জগত মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৮ জানুয়ারি) উপজেলার পাহাড় উজিলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

 জগত মিয়া ও শ্যামল প্রধান পাহাড় উজিলাবাজারে ভাঙারি (বিভাটেক) ব্যবসা করতেন। জগত মিয়া বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন ও পুরাতন ভাঙারি মালামাল কিনে বিক্রি করতেন। রোববার জগতের এক ক্রেতা সরাসরি শ্যামলের দোকান থেকে মালামাল কিনতে গেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জগত মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বারইচা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন , বগুড়ায় কুরআন তিলাওয়াতের সুরে মুখরিত ক্বিরাত প্রতিযোগিতা

জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয় এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিহত জগত মিয়া কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। রোববার ঝগড়ার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

বিষয় : মৃত্যু নরসিংদী ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সামান্য কথাকাটাকাটিতে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর বেলাব উপজেলায় দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়ার জেরে জগত মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৮ জানুয়ারি) উপজেলার পাহাড় উজিলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

 জগত মিয়া ও শ্যামল প্রধান পাহাড় উজিলাবাজারে ভাঙারি (বিভাটেক) ব্যবসা করতেন। জগত মিয়া বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন ও পুরাতন ভাঙারি মালামাল কিনে বিক্রি করতেন। রোববার জগতের এক ক্রেতা সরাসরি শ্যামলের দোকান থেকে মালামাল কিনতে গেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জগত মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বারইচা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন , বগুড়ায় কুরআন তিলাওয়াতের সুরে মুখরিত ক্বিরাত প্রতিযোগিতা

জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয় এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিহত জগত মিয়া কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। রোববার ঝগড়ার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত