দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

নেত্রকোনায় গণভোটের প্রচারণা গ্রাম ও জেলা শহরে, গণভোট কি জানেন না শ্রমিক-গ্রামের ভোটাররা

নেত্রকোনায় গণভোটের প্রচারণা গ্রাম ও জেলা শহরে

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে সাংবিধানিক গণভোটকে সামনে রেখে এরই মধ্যে জনসচেতনতা কার্যক্রম ও প্রচার শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই প্রচার শুরু হয়েছে গ্রাম ও জেলা শহর পর্যায়ে। ফলে নেত্রকোনা জেলার সাধারণ শ্রমিক ও গ্রামগঞ্জের সাধারণ ভোটারেরা গণভোট কি তা বুঝে উঠতে পারছেন না। তারা গণভোট কি ও কি বিষয়ে ভোট হচ্ছে তাও জানেন না। ফলে অনেকটা না বুঝেই এই ভোট দিতে হবে তাদের। 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হতে যাওয়া গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে প্রচারণা শুরু করেছে সরকার। এর ধারাবাহিকতায় নেত্রকোনায় গ্রাম ও শহরে গাড়ি দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। তবে এই প্রচারণা শুধু গ্রাম ও শহরে সীমাবদ্ধ নয়, এই প্রচারনা প্রতিটা মহল্লায় মহল্লায় শুরু হয়েছে। নেত্রকোনায় জেলা, উপজেলা বা গ্রামগঞ্জে প্রচার চালানো হচ্ছে। এতে করে গণভোটের বিষয়ে জানার সুযোগ পাচ্ছেন শ্রমিক ও প্রত্যন্ত গ্রামের মানুষ।

নেত্রকোনা গ্রামাঞ্চলের অধিকাংশ নারী ভোটাররা জানান, আমরা জানি ফেব্রুয়ারিতে এমপি নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে অনেকেই আমাদের সঙ্গে দেখা করেছেন ভোট চেয়েছেন। আবার আমাদের এই গণভোটের সম্পর্কে অনেকেই বলেছেন। তবে গণভোট সম্পর্কে প্রশ্ন করলে ভোটাররা জানান, গণভোট কি আমরা তা জানি না। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মোট তিনবার বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে গণভোট অনুষ্ঠিত হয়েছে। চতুর্থবারের মতো এবার জাতীয় নির্বাচনের সঙ্গে আরেকটি গণভোট হবে, যেখানে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন থাকবে।

আরও পড়ুন, দুপচাঁচিয়ায় তিন ডাকাত গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

গণভোটে সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পুনর্নির্মাণ, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নতুন সংবিধান বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে প্রশ্ন থাকবে। আলম ও শাহিদ নামে দুই শ্রমিক বলেন, আমরা কখনও গণভোট দেইনি। এই সংসদ নির্বাচনের পাশাপাশি যে হ্যাঁ বা না ভোট হবে তা আমরা আগে কখনো দেইনি। আমাদের কেউ গণভোট দেওয়ার কথা আগে কখনো বলেনি বা কীভাবে এই ভোট দেব তা আগে কখনো কেউ বলেননি। যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে সবাই এমপি ভোটের কথা বলেছেন।

বিষয় : নেত্রকোনা প্রচারণা বিলবোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেত্রকোনায় গণভোটের প্রচারণা গ্রাম ও জেলা শহরে, গণভোট কি জানেন না শ্রমিক-গ্রামের ভোটাররা

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে সাংবিধানিক গণভোটকে সামনে রেখে এরই মধ্যে জনসচেতনতা কার্যক্রম ও প্রচার শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই প্রচার শুরু হয়েছে গ্রাম ও জেলা শহর পর্যায়ে। ফলে নেত্রকোনা জেলার সাধারণ শ্রমিক ও গ্রামগঞ্জের সাধারণ ভোটারেরা গণভোট কি তা বুঝে উঠতে পারছেন না। তারা গণভোট কি ও কি বিষয়ে ভোট হচ্ছে তাও জানেন না। ফলে অনেকটা না বুঝেই এই ভোট দিতে হবে তাদের। 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হতে যাওয়া গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে প্রচারণা শুরু করেছে সরকার। এর ধারাবাহিকতায় নেত্রকোনায় গ্রাম ও শহরে গাড়ি দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। তবে এই প্রচারণা শুধু গ্রাম ও শহরে সীমাবদ্ধ নয়, এই প্রচারনা প্রতিটা মহল্লায় মহল্লায় শুরু হয়েছে। নেত্রকোনায় জেলা, উপজেলা বা গ্রামগঞ্জে প্রচার চালানো হচ্ছে। এতে করে গণভোটের বিষয়ে জানার সুযোগ পাচ্ছেন শ্রমিক ও প্রত্যন্ত গ্রামের মানুষ।

নেত্রকোনা গ্রামাঞ্চলের অধিকাংশ নারী ভোটাররা জানান, আমরা জানি ফেব্রুয়ারিতে এমপি নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে অনেকেই আমাদের সঙ্গে দেখা করেছেন ভোট চেয়েছেন। আবার আমাদের এই গণভোটের সম্পর্কে অনেকেই বলেছেন। তবে গণভোট সম্পর্কে প্রশ্ন করলে ভোটাররা জানান, গণভোট কি আমরা তা জানি না। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মোট তিনবার বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে গণভোট অনুষ্ঠিত হয়েছে। চতুর্থবারের মতো এবার জাতীয় নির্বাচনের সঙ্গে আরেকটি গণভোট হবে, যেখানে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন থাকবে।

আরও পড়ুন, দুপচাঁচিয়ায় তিন ডাকাত গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

গণভোটে সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পুনর্নির্মাণ, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নতুন সংবিধান বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে প্রশ্ন থাকবে। আলম ও শাহিদ নামে দুই শ্রমিক বলেন, আমরা কখনও গণভোট দেইনি। এই সংসদ নির্বাচনের পাশাপাশি যে হ্যাঁ বা না ভোট হবে তা আমরা আগে কখনো দেইনি। আমাদের কেউ গণভোট দেওয়ার কথা আগে কখনো বলেনি বা কীভাবে এই ভোট দেব তা আগে কখনো কেউ বলেননি। যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে সবাই এমপি ভোটের কথা বলেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত