দৈনিক সংবাদ দিগন্ত

ধানুশ-বিয়ের গুঞ্জন ম্রুণাল দিলেন প্রতিক্রিয়া

জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধবেন এ জুটি। তবে এমন শোনা কথা নিয়ে তোলপাড়ের মধ্যেই ম্রুণাল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছেন। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। 

আরো পড়ুন , তামান্নার গানের দুনিয়ায় রেকর্ড

ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এদিকে আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

বিষয় : জনপ্রিয় সিনেমা গুঞ্জন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ধানুশ-বিয়ের গুঞ্জন ম্রুণাল দিলেন প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধবেন এ জুটি। তবে এমন শোনা কথা নিয়ে তোলপাড়ের মধ্যেই ম্রুণাল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছেন। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। 

আরো পড়ুন , তামান্নার গানের দুনিয়ায় রেকর্ড

ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এদিকে আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত