দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগ থেকে দলবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আওয়ামী লীগ থেকে বিভিন্ন দলে যোগদান নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের অনেক নেতা বর্তমানে দেশ ও দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। পাশাপাশি যারা দেশে অবস্থান করছেন, তাদের কেউ কেউ বিভিন্ন হুমকি ও চাপের মুখে পড়ে অন্য দলে যোগ দিচ্ছেন—এমন তথ্যও সামনে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা দাবি করেছেন, যারা বর্তমানে আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন, তাদের একটি বড় অংশ আদর্শিক কারণে নয় বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভবিষ্যৎ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যেই দলবদল করছেন। এসব নেতার মতে, এ ধরনের যোগদান সংশ্লিষ্ট দলের জন্য ইতিবাচক হওয়ার চেয়ে ক্ষতির কারণই বেশি হতে পারে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আরও অভিযোগ উঠেছে যে, আওয়ামী লীগ থেকে আসা নেতাদের অনেক ক্ষেত্রে নতুন দলে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অবহেলা করা হচ্ছে। বিভিন্ন সময় জনসভা বা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ভুল স্লোগান দেওয়া কিংবা অসংলগ্ন মন্তব্য করার ঘটনাও ঘটছে, যা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য বিব্রতকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কোনো নাগরিকের রাজনৈতিক দল বেছে নেওয়ার অধিকার রয়েছে। তবে তারা মনে করেন, আদর্শিক মিল ও জনসমর্থন ছাড়া হঠাৎ দলবদল কোনো দলের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। একজন বিশ্লেষক বলেন, “যারা সুযোগসন্ধানী হয়ে দল বদল করেন, তারা সংশ্লিষ্ট দলের জনপ্রিয়তা বাড়ানোর বদলে উল্টো ক্ষতি করতে পারেন।”

আরও পড়ুন, জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ

বিশ্লেষকদের আরও মত, আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের প্রকৃত উপায় হচ্ছে জনগণের ভোট। তারা বলেন, ভোটের মাধ্যমেই প্রমাণ হোক কোন দল কতটা জনসমর্থন রাখে। রাজনৈতিক অঙ্গনে চলমান এই পরিস্থিতি আগামী দিনে দলীয় রাজনীতি ও নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

বিষয় : রাজনৈতিক বিতর্ক দলবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আওয়ামী লীগ থেকে দলবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আওয়ামী লীগ থেকে বিভিন্ন দলে যোগদান নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের অনেক নেতা বর্তমানে দেশ ও দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। পাশাপাশি যারা দেশে অবস্থান করছেন, তাদের কেউ কেউ বিভিন্ন হুমকি ও চাপের মুখে পড়ে অন্য দলে যোগ দিচ্ছেন—এমন তথ্যও সামনে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা দাবি করেছেন, যারা বর্তমানে আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন, তাদের একটি বড় অংশ আদর্শিক কারণে নয় বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভবিষ্যৎ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যেই দলবদল করছেন। এসব নেতার মতে, এ ধরনের যোগদান সংশ্লিষ্ট দলের জন্য ইতিবাচক হওয়ার চেয়ে ক্ষতির কারণই বেশি হতে পারে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আরও অভিযোগ উঠেছে যে, আওয়ামী লীগ থেকে আসা নেতাদের অনেক ক্ষেত্রে নতুন দলে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অবহেলা করা হচ্ছে। বিভিন্ন সময় জনসভা বা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ভুল স্লোগান দেওয়া কিংবা অসংলগ্ন মন্তব্য করার ঘটনাও ঘটছে, যা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য বিব্রতকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কোনো নাগরিকের রাজনৈতিক দল বেছে নেওয়ার অধিকার রয়েছে। তবে তারা মনে করেন, আদর্শিক মিল ও জনসমর্থন ছাড়া হঠাৎ দলবদল কোনো দলের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। একজন বিশ্লেষক বলেন, “যারা সুযোগসন্ধানী হয়ে দল বদল করেন, তারা সংশ্লিষ্ট দলের জনপ্রিয়তা বাড়ানোর বদলে উল্টো ক্ষতি করতে পারেন।”

আরও পড়ুন, জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ

বিশ্লেষকদের আরও মত, আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের প্রকৃত উপায় হচ্ছে জনগণের ভোট। তারা বলেন, ভোটের মাধ্যমেই প্রমাণ হোক কোন দল কতটা জনসমর্থন রাখে। রাজনৈতিক অঙ্গনে চলমান এই পরিস্থিতি আগামী দিনে দলীয় রাজনীতি ও নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত