মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো 'গণমাধ্যম সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।আজ শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে একটি ডকুমেন্টারিতে গণমাধ্যম সম্মিলনের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করেছে।
আরো পড়ুন , মুস্তাফিজকে নিয়ে আইপিএলের ঘটনা ন্যাক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা
আয়োজকরা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ধারাবাহিক আক্রমণ হচ্ছে, বিশেষ করে মব ভায়োলেন্সের কারণে। এতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।সম্মিলনে সাংবাদিকরা গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে তাদের বক্তব্য তুলে ধরবেন।নোয়াব ও সম্পাদক পরিষদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সম্মিলনে অংশ নিয়েছেন।
বিষয় : গণমাধ্যম গণতান্ত্রিক সম্মিলন ২০২৬

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন