দৈনিক সংবাদ দিগন্ত

নতুন বছরে প্রবাসী রেমিট্যান্স বেড়েছে ৬৬ শতাংশ

নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ বা ১ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার।

সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘শুধু ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।’

আরও পড়ুন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪.৬ শতাংশে নামতে পারে : বিশ্বব্যাংক

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। আর নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

বিষয় : রেমিট্যান্স প্রবাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন বছরে প্রবাসী রেমিট্যান্স বেড়েছে ৬৬ শতাংশ

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ বা ১ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার।

সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘শুধু ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।’

আরও পড়ুন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪.৬ শতাংশে নামতে পারে : বিশ্বব্যাংক

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। আর নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত